শিশুমৃত্যুতে উত্তপ্ত বিসি রায় হাসপাতাল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

0
91
ছবি সৌজন্যে : নিজস্ব

শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বিসি রায় হাসপাতাল। জানা গিয়েছে রাজারহাট-নিউটাউনের বাসিন্দা বছর দেড়েকের শিশুকে শনিবার ডায়েরিয়ার সমস্যা নিয়ে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিবারের দাবি চিকিৎসকরা ওআরএস লিখে দিয়ে ছেড়ে দেন। বলা হয় শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার হাসপাতালে নিয়ে আসতে। পরিবারের অভিযোগ রবিবার সকালে অবস্থা খারাপ হলেও শিশুটিকে হাসপাতালে নিয়ে এলেও ভর্তি নেওয়া হয়নি। হাসপাতাল চত্বরেই মায়ের কোলের মধ্যেই মৃত্যু হয় শিশুটির। এরপরেই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মারমুখী রোগীর পরিবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।