
গুলেন বারি সিনড্রোমের থাবা এবার খাস কলকাতায়। ইতিমধ্যেই একাধিক শিশু এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতার ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও বাঙুর ইনস্টিটিউট অফ সায়েন্স ভর্তি রয়েছে বহু শিশু। আর মধ্যে ওই দুই শিশুকে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এ নিয়ে এসেছিল তাঁদের পরিবার। শিশু দুটির শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। শরীরের হাত-পাও অসাড় হতে যেতে থাকে। চিকিৎসকরা তাঁদের পরীক্ষানিরীক্ষা শুরু করেন। পরে জানা যায় দুজনের শরীরেই বাসা বেঁধেছে ওই জটিল রোগ। চিকিৎসকদের তত্ত্বাবধানে দুই খুদের চিকিৎসা চলছে বলে খবর। পাশাপাশি বাঙুর ইন্সটিউট অফ সায়েন্স-এ ভর্তি রয়েছে শিশুরা। জানা গিয়েছে, সাত বছর বয়সী এক শিশুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকায়। সে ওই হাসপাতালে গত ২৫ দিন ধরে পিআইসিইউতে রয়েছে। আট বছর বয়সী অন্য শিশুর বাড়ি উত্তর ২৪ পরগনার বাগুইআঁটি এলাকায়। গত ১২ দিন ধরে সেও পিআইসিইউতে চিকিৎসাধীন। আট বছরের ওই শিশুর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
তবে অন্যজন চিকিৎসায় সাড়া দিচ্ছে। একাধিক উপসর্গ তাদের শরীরে দেখা দিয়েছিল।



