বোমায় জখম শিশু, সেল ফাটাতে গিয়ে মৃত যুবক 

0
269

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণের জেরে জখম হয়েছে ছ’বছরের এক শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ডগপুকুর এলাকার ঘটনা।

 

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকায় থাকা একটি চিকিৎসালয়ের বারান্দায় ওই শিশু একা খেলার সময় হঠাৎই বল ভেবে বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি অবস্থায় তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে , লক্ষ্মীপুজোয় সেল ফাটাতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির দৌলতপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২৫-র রানা পুরকাইত, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। স্থানীয় সূত্রে খবর, লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে রাস্তায় বাজি ফাটাচ্ছিল ওই যুবক। সেই সময়ই একটি সেল ফাটাতে গেলে রানার মুখে লেগে বিস্ফোরণ ঘটে। তাঁর মুখ পুরো ঝলসে যায়। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে গদামথুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রানাকে মৃত বলে ঘোষণা করেন।

পরে কুলপি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ছবি  সৌজন্যে : নিজস্ব