কোলাঘাটে নির্যাতিতার পাশে শিশু কমিশন

0
176
ছবি সৌজন্যে : নিজস্ব

কোলাঘাটের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় পরিবারের পাশে দাঁড়াল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। রবিবার দুপুরে কোলাঘাটের নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস।

নাবালিকার সঙ্গে বেশকিছুক্ষণ কথাও বলেছেন তিনি। আইনি সাহায্য সহ সরকারি সুযোগ সুবিধা নাবালিকা ও তাঁর পরিবার যাতে পায় সেবিষয়ে আশ্বাসও দিয়েছেন। তুলিকা দাস জানিয়েছেন তিনি দেখে যতটা বুঝতে পেরেছেন তাতে নাবালিকার এখন বিশ্রামের প্রয়োজন। কোলাঘাট থানাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। তাঁরা যাতে সব সুযোগ সুবিধে পায় সে বিষয়গুলোকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিদি প্রেমে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে বোনকে নির্যাতন করে মলদ্বারে কাঁটাচামচ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ততে গ্রেফতার করেছে পুলিশ। ঘটার জেরে চাঞ্চল্য ছড়ায় কোলাঘাটে।