
পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছে পাকিস্তানের বন্ধু দেশ হিসাবে পরিচিত চিন। ব্রিকসের অন্তর্ভুক্ত ১০ দেশের সংসদীয় ফোরাম সর্বসম্মতভাবে পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছে। সেই ফোরামের অন্যতম সদস্য দেশ চিন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতিতে সহযোগিতার হাত বাড়ানোর কথাও বলা হয়েছে। ব্রাজিলের ব্রাসিলিয়ায় ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির বার্ষিক সংসদীয় ফোরামে যোগ দিয়েছিল ভারত, ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া।
লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ভারতের উচ্চ পর্যায়ের সংসদীয় দল এই সম্মেলনে যোগদান করেছিল। সম্মেলনের শেষে ১০ দেশের সংসদের প্রতিনিধিরা একটি বিবৃতিতে পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছেন।




