
উত্তর চিনের হেবেই প্রদেশের একটি বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে প্রায় ২০ জন নিহত হয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে হাসপাতাল থেকে রোগীদের বের করতে না পারায় পুড়ে মৃত্যু হয়েছে ওই ২০ জনের।
এই ঘটনায় আহতের সংখ্যা শতাধিক। জানা গিয়েছে, ৩০০ শয্যাবিশিষ্ট গুওয়েন সিনিয়র হোমে ২৬০ জন বয়স্ক রোগী ভর্তি ছিলেন। বয়স্ক বাসিন্দাদের মধ্যে ৯৮ জন সম্পূর্ণ প্রতিবন্ধী ছিলেন এবং ৮৪ জন আধা প্রতিবন্ধী ছিলেন। আদতে এটি একটি হোম। যেখানে টাকার বিনিময়ে তাঁদের খাওয়া ও থাকার ব্যবস্থা রয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছান দমকলবাহিনীর কর্মীরা।
তবে বিধ্বংসী আগুনের জেরে উদ্ধারকাজে দেরী হওয়াতেই এতগুলো প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে।
