গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Top News চিনকে ১০০% আমেরিকার শুল্ক, পাল্টা বেজিং 

    চিনকে ১০০% আমেরিকার শুল্ক, পাল্টা বেজিং 

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স
    চিনের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বাড়তি শুল্ক আরোপের পর এই নীতি নিয়ে এ বার ব্যাখ্যা দিয়েছে শি জিংপিং প্রশাসন। আমেরিকার প্রসঙ্গ উল্লেখ না করেই জানাল, নিয়ন্ত্রণ মানে নিষেধাজ্ঞা নয়। বিশ্ব বাজারে বিরল খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য।
    চাহিদাও বিপুল। চিনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র বলেছেন, বিরল খনিজ ও সেই সংক্রান্ত কিছু পণ্যে রফতানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত চিনের আইন অনুসারে রফতানি ব্যবস্থা পরিমার্জনের একটি বৈধ পদক্ষেপ। বিশ্বে শান্তি বজায় রাখতে এবং আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে এই সিদ্ধান্ত সাহায্য করবে বলেও দাবি করেছেন তিনি।
    বিরল খনিজে নিয়ন্ত্রণের নীতি ব্যাখ্যা করে চিনা মুখপাত্র বলেন, এই রফতানি নিয়ন্ত্রণ আদৌ রফতানিতে নিষেধাজ্ঞা নয়। বিশ্ব বাণিজ্যকে আরও সুরক্ষিত করতে, রফতানি নিয়ন্ত্রণ নিয়ে অন্যান্য দেশের মিলেমিশে কাজ করতে প্রস্তুত বেজিং।