
পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভারতের তরফ থেকে গুঁড়িয়ে দেওয়ার পর ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে চিন। পাকিস্তানের আশ্রিত জঙ্গিদের উপর অভিযানকে নিন্দনীয় বলে ব্যাখ্য়া করেছে শি জিনপিংয়ের দেশ। এই অবস্থায় দুই দেশকেই সংযত থাকার পরামর্শ দিয়েছে চিন।
চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে বেজিং। তাহলেও বুধবার ভোররাতে ভারত যে অভিযান চালিয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। চলতি পরিস্থিতিতে চিন উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান বরাবরই প্রতিবেশী দেশ। একইভাবে তারা চিনেরও পড়শি দেশ। চিন যে কোনও ধরনের সন্ত্রাসবাদের কঠোর নিন্দা করে ও বিরোধিতা করে। এরপর যাতে পরিস্থিতি আর বেশি খারাপ না হয় তার জন্য দুই দেশকেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে চিন। অপারেশন সিঁদুর-এ ক্ষতবিক্ষত পাক প্রদেশ।
এই পরিস্থিতিতে পাল্টা নিরীহ মানুষকে মারল পাক সেনা। কাশ্মীরে নিরপরাধ, নিরস্ত্র গ্রামবাসীদের ওপর আক্রমণ চলল বুধবার ভোর রাতে। ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।





