গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ভারত-পাক সংঘাতকে কাজে লাগিয়েছে চিন : মার্কিন রিপোর্ট

    ভারত-পাক সংঘাতকে কাজে লাগিয়েছে চিন : মার্কিন রিপোর্ট

    0
    59
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গত মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সশস্ত্র সেনা সংঘাত হয়েছিল, তার থেকে সুপরিকল্পিত ভাবে একাধিক ফায়দা তুলেছে চিন। এমনই দাবি আমেরিকার একটি রিপোর্টে।
    দাবি, চার দিনের ওই ভারত-পাক সংঘাতকে নিজেদের সামরিক শক্তি পরীক্ষার লাইভ গ্রাউন্ড হিসাবে ব্যবহার করেছে বেজিং। সম্প্রতি আমেরিকা-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। দুই প্রতিবেশী রাষ্ট্রের সংঘাতকে চিন কী ভাবে কাজে লাগিয়েছে, তা সেই রিপোর্টে বিশদে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, ভারত-পাক সংঘাতকে অত্যন্ত সুযোগসন্ধানী ভঙ্গিতে কাজে লাগিয়েছে বেজিং। তার মাধ্যমে নিজেদের অস্ত্রের অত্যাধুনিকতা পরীক্ষা করেছে। অন্ত্রের কার্যকারিতার কথা প্রচার করেছে, ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে যা বেশ তাৎপর্যপূর্ণ। বস্তুত, চিনের তৈরি একাধিক অস্ত্রশস্ত্র রয়েছে পাকিস্তানের হাতে। অপারেশন সিঁদূর-এর জবাবে তারা ভারতের বিরুদ্ধে ওই সমস্ত অস্ত্র প্রয়োগ করেছিল। ব্যবহার করেছিল চিনা প্রতিরক্ষা ব্যবস্থা।
    চিনের তৈরি এইচকিউ-১ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং জে-১০ যুদ্ধবিমান পাকিস্তান ব্যবহার করেছিল এই সংগাতেই। এত দিন এই অস্ত্রপ্রযুক্তি চিনের হাতে থাকলেও তারা প্রত্যক্ষ কোনও সংগ্রামে তা বাবহার করার সুযোগ পায়নি। সে দিক থেকে বিবেচনা করলে এই প্রথম কোনও প্রত্যক্ষ যুদ্ধক্ষেত্রে চিনের ওই সমস্ত অস্ত্র কাজে লেগেছে।