আমেরিকার ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপাল চিন

0
133
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মাকিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ মাশুল বৃদ্ধি করেছে চিন। ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা দিতেই এই পদক্ষেপ নিয়েছে চিন। আগামী ১০এপ্রিল থেকে এই বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। একইসঙ্গে চিন জানিয়েছে তারা একতরফা মার্কিন নীতির বিরোধিতা করে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে। চিন আমেরিকায় রফতানি করা-সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টেরবিয়াম, ডাইস্প্রোসিয়াম, লুটেটিয়াম, স্ক্যানডিয়াম এবং ওয়াটিরিয়াম এই ধরণে দুষ্প্রাপ্য খনিজের ওপর শুল্ক ধার্য করেছে। এছাড়াও ১১ বিদেশী সংস্থাকে বিশ্বাসযোগ্য নয় বলে তকমা দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছে চিন।