
পাকিস্তানের বালুচ লিবারেশন আর্মি-র বিরুদ্ধে এবার সেদেশে সেনা মোতায়েন করতে চলেছে চিন। গোটা বিষয়টির ওপর নজর রাখছে ভারতও।
বালুচ বিদ্রোহীরা যেমন পাক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তেমনই তাদের টার্গেট পাকিস্তানে থাকা চিনা আধিকারিকরাও। পাকিস্তানে গদর বন্দর থেকে চিনের শিনজিয়াং প্রদেশ পর্যন্ত মোট ৩০০০ কিলোমিটার দীঘ বেল্ট অ্যান্ড রোড-করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ দেখিয়ে আসছেন বালুচিস্তান-সহ গিলগিট ও পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। এই করিডর নিয়ে প্রবল আপত্তি রয়েছে ভারতেরও। পেশিশক্তির জোরে তাদের বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করা হয়েছে বলে অভিযোগ বালুচিস্তানের বাসিন্দাদের।
এই অবস্থায় খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচিস্তান কোনওভাবেই হাতছাড়া করতে চায় না বেজিং। তাই নিজের স্বার্থেই সেনা পাঠানোর কথা ভাবছে শি জিনপিং।



