
চিনা পণ্যে ১৪৫ শতাংশ মার্কিন শুল্কের পাল্টা হিসাবে এবার মার্কিন পণ্যে ১২৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করেছে চিন। চিনের অর্থ মন্ত্রকের বার্তা, আমেরিকা যদি চিনের স্বার্থের ওপর বারবার আঘাত হানে, তবে চিনও দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি ইউরোপীয় ইউনিয়নকে একজোট হয়ে লড়াই করার আহ্বানও জানিয়েছেন। গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে বিভিন্ন পরিমাণ পাল্টা শুল্ক আরোপের কথা জানিয়েছেন। কোন দেশের ওপর কত পরিমাণ শুল্ক আরোপ করা হচ্ছে, তারও তালিকা দেন ট্রাম্প। তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ৯০ দিনের জন্য নয়া শুল্কনীতি স্থগিত রাখছেন। তবে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে চিনকে।
