গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International তালেবান সরকারকে স্বীকৃতি ,রাশিয়াকে স্বাগত চীনের 

    তালেবান সরকারকে স্বীকৃতি ,রাশিয়াকে স্বাগত চীনের 

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স

    প্রথম দেশ হিসেবে রাশিয়ার আফগানিস্তানে তালেবান শাসনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। সেই সঙ্গে আফগান জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ বৈদেশিক নীতি অনুসরণ করার অঙ্গীকার করেছে চীন।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ঐতিহাসিক ভাবে বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে চীন সর্বদা বিশ্বাস করে, আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাদ দেওয়া উচিৎ নয়।

    যদিও চীন এখন পর্যন্ত আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।তবে বেজিং-এ তারা তালেবান রাষ্ট্রদূত রেখেছে। চীন জানিয়েছে, পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার আগে তালেবান সরকারকে রাজনৈতিক সংস্কার, নিরাপত্তা উন্নয়ন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হবে। তবে মাও বলেছেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিস্থিতির পরিবর্তন হলেও, চীন ও আফগানিস্তানের মধ্যেকার সম্পর্ক কখনোই ক্ষতিগ্রস্ত হয়নি। দু’ দেশের মধ্যেকার কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গেছে ও দু’ দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।

    উল্লেখ্য,২০২১ সালে আফগানিস্তানের বৈদেশিক মদতের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকেই আফগানিস্তানে কঠোর ইসলামিক আইন জারি করেছে তারা। ১৯৭৯ থেকে ১৯৮৯ সালের সোভিয়েত আগ্রাসন থেকে চার দশকের যুদ্ধের পর আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনোয়েগের জন্য আগ্রহী দেশটির তালেবান সরকার।