
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ শুরুর দিনই আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।
চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, যদি আমেরিকা সত্যিই আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে সমস্যা মেটাতে চায়, তাহলে ওয়াশিংটনকে আগে সমতাবোধ, পারস্পরিক সম্মান ও সুফলের মনোভাব প্রকাশকরতে হবে। তার আরও দাবি, যদি আমেরিকা শুল্ক নিয়ে যুদ্ধে নামতেই চায়, চিনও নিশ্চিতভাবে শেষ পর্যন্ত লড়াই করে যাবে।
এদিনই প্রকাশিত একটি শ্বেতপত্রে চিন জানিয়ে দিয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ওবং বাণিজ্য চাপ বড়াতেই থাকে, তাহলে চিনও দৃঢ়তার সঙ্গে জবাব দেবে। আমেরিকার নীতিকে আর্থিক উৎপীড়ন বলে মন্তব্য করা হয়েছে শ্বেতপত্রে।








