পরমাণু নিরস্ত্রীকরণ : ট্রাম্প ও পুতিনের আলোচনায় নেই চিন

0
96
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি খারিজ করে দিয়েছে চিন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার জানিয়ে দিয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আমেরিকা-রাশিয়ার আলোচনায় বেজিং শরিক হবে না।

চিনা বিদেশ দফতরের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন,আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চিন অংশগ্রহণ করবে, এমনটা আশা করা যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত নয়।তাঁর যুক্তি, পরমাণু হামলার সক্ষমতার দিক থেকে আমেরিকা বা রাশিয়ার সঙ্গে চিনের কোনও তুলনা হয় না। গুয়োর কথায়, তাঁরা এক স্তরে নেই। তাই এক সঙ্গে আলোচনায় বসাও অর্থহীন।প্রসঙ্গত, এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ১৫ অগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকে পরমাণু অস্ত্র প্রসাররোধের প্রসঙ্গ এসেছে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের শেষে ওয়াশিংটন ও মস্কোর বিশাল পরমাণু অস্ত্রের মজুত কমানোর বিষয়ে ঐকমত্য হয়েছে।

পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চিনকেও শামিল করা হবে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সকলের হাতেই খুব বেশি পরমাণ পরমাণু অস্ত্র রয়েছে।