গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ট্রাম্পকে রাজকীয় খাবার খাওয়াল চীন

    ট্রাম্পকে রাজকীয় খাবার খাওয়াল চীন

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে বেজিংয়ে আয়োজিত রাষ্ট্রীয় ভোজ শুধু আড়ম্বরপূর্ণ খাবারের আয়োজন ছিল না, বরং কূটনৈতিক বার্তার মাধ্যমও ছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ভোজের মাধ্যমে দুই দেশের সম্পর্কের উষ্ণতা তুলে ধরতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    এই ভোজে পরিবেশিত খাবার তালিকাও ছিল বেশ আকর্ষণীয় ও বৈচিত্র্যময়। অতিথিদের প্রথমে হালকা খাবার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর মূল খাবারে ছিল টমেটোর স্যুপে রান্না করা লবস্টার, মচমচে গরুর মাংসের পাঁজর, বিখ্যাত বেইজিং রোস্ট ডাক বা, পিকিং হাঁস, মৌসুমি সবজি, সর্ষের সসে ধীরে রান্না করা স্যামন এবং প্যানে ভাজা শূকরের মাংসের বান। ডেজার্ট হিসেবে দেওয়া হয় শঙ্খ আকৃতির পেস্ট্রি, তিরামিসু,ফল ও আইসক্রিম। ভোজের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও ইতিবাচক বার্তা দেখা গেছে।

    প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি শি-কে ,বন্ধু বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, দু’ দেশের মানুষের মধ্যে গভীর পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাদের আলোচনা ছিল খুবই ইতিবাচক ও গঠনমূলক। একই সঙ্গে তিনি সফরের শুরুতে চমৎকার অভ্যর্থনা দেওয়ার জন্য চীনা নেতৃত্বকে ধন্যবাদ জানান। চীনে দীর্ঘদিন ধরে খাবারকে কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করা হয়। অতীতেও বিভিন্ন রাষ্ট্রীয় সফরে খাবারের মাধ্যমে সম্পর্কের বার্তা দেওয়া হয়েছে।