
শুল্কযুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়তে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির পাশে থাকবে চিন। মালওয়েশিয়া থেকে এমনই বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ওই বার্তায় আমেরিকা কিংবা ডোনাল্ড ট্রাম্পের নাম করেননি তিনি। বলেছেন, ভূ-রাজনৈতিক সংঘাত এবং একমুখী ও রক্ষণশীলতার যে অভিঘাত দেখা যাচ্ছে, তাতে দক্ষিণ-পূর্ব এশিয়া-র দেশগুলির পাশে দাঁড়াবে চিন এবং মালওয়েশিয়া।
মালওয়েশিয়া সফররত চিনা প্রেসি়ডেন্ট আমেরিকার নাম না-করলেও একমুখী ও রক্ষণশীল বলতে যে ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন, তা স্পষ্ট। অন্যদিকে, সামগ্রিক শুল্কনীতি সাময়িক ভাবে স্থগিত করলেও বেজিঙের উদ্দেশে ক্রমাগত শুল্কবাণ ছুড়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।








