মার্কিন সংস্থার বিমান কেনা বন্ধ করল চিন

0
137
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমেরিকা-চিন শুল্কযুদ্ধের আবহে এবার চিন তাদের উড়ান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে নতুন করে মার্কিন বহুজাতিক সংস্থা বোয়িং কোম্পানির থেকে কোনও বিমান যেন অর্ডার না করা হয়।

আসলে ট্রাম্প ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন চিনা পণ্যের ওপরে। তারই ফলশ্রুতি বেজিং মার্কিন সংস্থাগুলি থেকে কোনও বিমান বা বিমানের যন্ত্রাংশ কেনা বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে নাভিশ্বাস উঠেছে গোটা বিশ্বের।

যদিও শেষবেলায় হোয়াইট হাইসের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিললেও ঘাড়ের ওপর খাঁড়া এখনও সরাননি ট্রাম্প। পারস্পরিক শুল্কের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিশ্বের বাকি দেশগুলির জন্য কিন্তু রেহাই পায়নি চিন।