চিন সফর শেষ, ইরানে বিধ্বংসী হামলা? প্রস্তুত বাহিনী

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
চিন সফর সেরে আমেরিকায় ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিষয়ে তিনি কী সিদ্ধান্ত নেন, তা নিয়ে কৌতূহল রয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিন এবং ইজরায়েলি বাহিনী প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প সবুজ সঙ্কেত দিলেই ফের হামলা শুরু হয়ে যাবে।
অন্যদিকে, ইরান আরও বিধ্বংসী প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। মার্কিন সংবাদমাধ্যম-র দাবি, ডোনাল্ড ট্রাম্প এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ভাবনাচিন্তা চলছে। সূত্রের খবর, সব রকম সম্ভাবনার জন্যই পৃথক পরিকল্পনা করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা।
ইরানে ফের হামলা শুরুর প্রস্তুতি চলছে। কী কী ভাবে সেই হামলা হতে পারে, আগের চেয়ে হামলার ধরনে কোনও পরিবর্তন করা হবে কি না, তা-ও আলোচনায় রয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা করে চলেছে পাকিস্তান-সহ একাধিক দেশ। তাদের প্রতিনিধিরাও হোয়াইট হাউসের সঙ্গে অনবরত যোগাযোগ রাখছেন বলে খবর। ইরানকে হরমুজ প্রণালী খোলার জন্য রাজি করানোর চেষ্টা চলছে।