ড্রোন-ধ্বংসী ব্যাকপ্যাক লেজার অস্ত্র 

0
12
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের দাপট ঠেকাতে এবার পিঠে বহনযোগ্য বা ব্যাকপ্যাক লেজার অস্ত্র লঞ্চ করেছে চীন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এ অস্ত্রটি কেবল ৪ সেকেন্ডে যে কোনো ড্রোন পুড়িয়ে ভূপাতিত করতে পারে, যা সামরিক প্রতিরক্ষায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বলে দাবি।আকাশ থেকে ড্রোন গুলি করে নামানোর উপযোগী পোর্টেবল এ লেজার অস্ত্র লঞ্চ করেছে চীনের সামরিক সরঞ্জাম সরবরাহকারী এক কোম্পানি। তথ্য অনুসারে, গত সপ্তাহে বেজিংয়ে অনুষ্ঠিত এক অস্ত্র মেলায় এ প্রযুক্তিটি দেখিয়েছে ,হারবিন শিনগুয়াং অপটিক-ইলেকট্রনিক্স টেকনোলজি নামের চীনা কোম্পানি। যন্ত্রটি সহজেই ব্যাগে ভরে বহন করা সম্ভব।এদিকে,প্রথাগত গোলাবারুদের তুলনায় অনেক সাশ্রয়ী ও প্রতিটি শটে কম খরচ হওয়ায় বর্তমানে অস্ত্রশস্ত্রে সজ্জিত ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষায় উচ্চ সক্ষমতাওয়ালা লেজারের ব্যবহার দিন দিন বাড়ছে।উচ্চ শক্তির জোগান ও শীতলীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ড্রোন-বিধ্বংসী বিভিন্ন লেজার আকারে বড় হয়, যা একজনের পক্ষে বহন করা সম্ভব নয়।বলা হচ্ছে,লিজিয়ান নামের এ নতুন বহনযোগ্য মডেলটি লক্ষ্যবস্তু শনাক্ত করতে এআই ব্যবহার করে এবং এরইমধ্যে চীনের কিছু সামরিক ঘাঁটিতে তা মোতায়েনও হয়েছে।

জানা গেছে,২৫ কেজি ওজনের এ অস্ত্রের লেজারের সক্ষমতার সীমা বা রেঞ্জ প্রায় পাঁচশ মিটার, যা স্থায়ীভাবে এক জায়গায় বসানো লেজার মডেলগুলোর তুলনায় প্রায় অর্ধেক।