গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs চিনার পার্কে রেস্তোরাঁয় আগুন-আতঙ্ক

    চিনার পার্কে রেস্তোরাঁয় আগুন-আতঙ্ক

    0
    94
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বড়বাজারকাণ্ডের মধ্যে এবার চিনার পার্কের কষে কষা-র আউটলেটে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও আগুন বড় আকার নেওয়ার আগেই দমকলের ২টো ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
    আশপাশের একাধিক বহুতল এবং দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুনে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রেস্তোরাঁর মধ্যে থাকা একাধিক সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা ছিল। বড়বাজারকাণ্ডের মধ্যে রেস্তোরাঁর আগুন লাগায় প্রথমে স্থানীয়রাই পাইপ দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
    পরে দমকলের ২ টি ইঞ্জিন একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল-পুলিশের।