গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Technology পারমাণবিক ফিউশনে চীনের ‘আর্টিফিশিয়াল সান’

    পারমাণবিক ফিউশনে চীনের ‘আর্টিফিশিয়াল সান’

    0
    86
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    ফিউশন শক্তির ক্ষেত্রে এমন এক অভাবনীয় সাফল্য পেয়েছেন চিনের বিজ্ঞানীরা, যা পরবর্তী প্রজন্মের এ জ্বালানি উৎস তৈরির পথে থাকা অন্যতম কঠিন বাধা দূর করবে বলে দাবি তাদের। 

    চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস’ বা সিএএস-এর একদল গবেষক বলেছেন,তাদের পরীক্ষামূলক পারমাণবিক চুল্লি, যেটিকে আর্টিফিশিয়াল সান বা কৃত্রিম সূর্য বলা হচ্ছে, সেখানে প্লাজমার এমন ঘনত্ব তৈরি করেছে তারা, যা আগে অসম্ভব হয়নি।নিউক্লিয়ার ফিউশনে কোনো বিপজ্জনক বর্জ্য তৈরি না করেই প্রায় অসীম শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ কারণেই অনেকে এটিকে পরিবেশবান্ধব শক্তির ,হলি গ্রেইল বা সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবে বর্ণনা করেছেন।সূর্যে যেভাবে প্রচণ্ড তাপে হাইড্রোজেন পরমাণুগুলো মিলিত হয়ে শক্তি তৈরি করে, বিজ্ঞানীরা পৃথিবীতে ঠিক সেই প্রক্রিয়াটিই ঘটানোর চেষ্টা করছেন বলে খবর।তবে সূর্যের মতো প্রচণ্ড মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীতে না থাকায়, ল্যাবরেটরিতে এই পরিবেশ তৈরি করা ও তা দীর্ঘক্ষণ ধরে রাখা বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ।

    সাম্প্রতিক বছরগুলোতে এ গবেষণায় বেশ কিছু বড় ধরনের সাফল্য এসেছে, যার মধ্যে,চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকাম্যাক বা, ইস্ট প্রকল্পে পাওয়া বিভিন্ন মাইলফলক অন্যতম।