
চিনা সামরিক বাহিনী তাইওয়ানের স্বাধীনতাপ্রাপ্তির চেষ্টাকে বলপূর্বক থামাতে প্রস্তুত।এমনই হুঁশিয়ারি দিয়েছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন।
সিঙ্গাপুরে একটি বার্ষিক ফোরাম শাংগ্রি-লা ডায়ালগে দেড় বছর পর চিনা প্রতিরক্ষামন্ত্রী ও আমেরিকার প্রতিরক্ষাসচিবের মধ্যে মুখোমুখি কথা হয়েছে।এরপর চিনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চিনা সেনাবাহিনী তার মাতৃভূমির ঐক্য রক্ষার্থে সর্বদা দায়বদ্ধ। তারা অপ্রতিরোধ্য। তাইওয়ানকে স্বাধীন করার চেষ্টা কখনওই সফল কবে না। চিনা বাহিনী তা সর্বশক্তি দিয়ে রুখবে, সব রকম বল প্রয়োগ করবে। হুঁশিয়ারি আরও তীব্র করে তিনি বলেছেন, যারাই তাইওয়ানকে চিন থেকে আলাদা করতে চাইবে, তারা টুকরো টুকরো হয়ে যাবে। নিজেদের ধ্বংস ডেকে আনবে। একই সঙ্গে দক্ষিণ চিন সাগরের কথাও উল্লেখ করেছেন তিনি। সেখানে ফিলিপিন্সের সঙ্গে চিনের সংঘাত রয়েছে। ডং জুন বলেছেন, চিনের সংযমেরও সীমা আছে।
