
চীনের নিজস্ব এআই মডেল ডিপসিক আমেরিকায় অ্যাপ স্টোরে ফ্রি অ্যাপ ডাউনলোড তালিকার শীর্ষে উঠে এসেছে।এর মাধ্যমে এটি পেছনে ফেলেছে আগের শীর্ষস্থানীয় এআই চ্যাটজিপিটি’কে।
একইসঙ্গে এটি চীনের ফ্রি অ্যাপ তালিকায়ও শীর্ষ স্থান দখল করেছে।এর আগে ২০ জানুয়ারি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক তাদের শেষ এআই মডেল, ডিপসিক-আর ওয়ান আনুষ্ঠানিকভাবে চালু করেছে।ডিপসিক এরই মধ্যে পশ্চিমী প্রযুক্তি ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছে।কারণ এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং তৈরি হয়েছে বেশ কম খরচে।বিশেষজ্ঞরা বলছেন,গত এক দশকে এআই প্রতিযোগিতায় আমেরিকা, চীনের তুলনায় এগিয়ে থাকলেও,ডিপসিকের এআই মডেল এই ভারসাম্যের সমীকরণ বদলে দিতে পারে।তার আগে মেটার সিইও মার্ক জুকেরবার্গ বলেছেন, তারা লুইজিয়ানাতে তাদের শেষ এআই মডেল, এললামা-ফোর চালানোর জন্য একটি বিশাল ডেটা সেন্টার তৈরি করতে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করবে।
এদিকে, ডিপসিকের ঘোষণার পর এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারমূল্য ৩.১২ শতাংশ কমেছে। যা তাদের সবচেয়ে বড় একদিনের পতন।
