
তাইওয়ানের কোস্টগার্ড ক্যাপ্টেন জুয়ান চুং-চিংয়ের টহল নৌকাটি নিয়ে তাইওয়ান প্রণালীতে টহল দিচ্ছে। তিনি টিপি থ্রি নামক সাগরতলের কেবল রক্ষায় দায়িত্ব পালন করছেন। ক্যাপ্টেন জুয়ানের ১০০ টনের নৌযানটিতে জলকামান ও স্বয়ংক্রিয় কামান রয়েছে।
এটি টিপি থ্রি নামের একটি সাগরতলের কেবলের দিকে এগিয়ে যায়, যেটি এক চীনা জাহাজের ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। এই ধরনের মিশন এখন তাদের অগ্রাধিকার, কারণ চীন গ্রে-জোন কৌশল ব্যবহার করে তাইওয়ানের সম্পদ নষ্ট করছে, যদিও তা সরাসরি যুদ্ধ নয়। উল্লেখ্য গ্রে জোন বলতে সাধারণত বোঝায়, যেটি শান্তি এবং যুদ্ধের মধ্যবর্তী স্থানকে বর্ণনা করে। এখানে রাষ্ট্র এবং অ-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা সংগঠন নানা প্রতিযোগিতায় লিপ্ত হয়।এদিকে অনুপ্রবেশ তাইওয়ানিজ সমাজের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
তার নৌকাটি ফেব্রুয়ারিতে টিপিথ্রি কেবল বিচ্ছিন্ন হয়ে পড়ার পর চীনা-ক্রুদের মালিকানাধীন হং তাই ৫৮ নামক জাহাজটিকে তদন্তের জন্য আটক করেছিল। অন্যদিকে তাইওয়ানি কর্তৃপক্ষ এ বছর চীন-সংযুক্ত জাহাজের বিরুদ্ধে সাগরতলের কেবল নষ্ট করার দুটি সন্দেহজনক ঘটনার সঙ্গে সম্পর্ক খুঁজে পেয়েছে, যার মধ্যে একটি তাইওয়ানের উত্তরে ঘটেছে।






