গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International তাইওয়ানকে ঘিরে চীনের যুদ্ধমহড়া

    তাইওয়ানকে ঘিরে চীনের যুদ্ধমহড়া

    0
    57
    ছবি সৌজন্যে : ফাইল

    মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধমহড়া অপ্রয়োজনীয়ভাবে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। এ ছাড়া বেজিং যে সামরিক চাপ বাড়িয়েছে, তা বন্ধ করার আহ্বান জানিয়েছে আমেরিকা।

    পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেছেন, তাইওয়ান এবং এই অঞ্চলের অন্যান্য দেশের প্রতি চীনের সামরিক কার্যকলাপ এবং বাগাড়ম্বর অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনা বৃদ্ধি করেছে। আমরা বেজিংকে সংযম প্রদর্শন, তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বন্ধ করার এবং এর পরিবর্তে অর্থপূর্ণ সংলাপে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এর আগে সপ্তাহের শুরুতে বেজিং ,তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া বাড়িয়েছে। এ কারণে কয়েক ডজন যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং উপকূলরক্ষী জাহাজ মোতায়েন করেছে চীন। দেশটি বলেছে, এই মহড়া তাইওয়ানের প্রধান বন্দরগুলো অবরোধ করার অনুশীলন ছিল। তাইওয়ানের রাজধানী তাইপে এই সামরিক মহড়াকে খুবই উসকানিমূলক বলে নিন্দা জানিয়েছে। চীন দাবি করে, তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং এটিকে সংযুক্ত করার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

    পিগট বলেছেন। আমেরিকা তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা সমর্থন করে এবং বলপ্রয়োগে স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা করে। এবার চীন আবারও মহড়াগুলোকে বৈধ বলে সমর্থন জানিয়েছে এবং অন্যান্য দেশগুলোকে তাইওয়ান প্রণালী ইস্যুতে ঝামেলা সৃষ্টি করা বন্ধ করার জন্য সতর্ক করেছে।