উপগ্রহ চিত্রে চিনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি 

0
34
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
শিনজিয়াং প্রদেশের মরুভূমিতে বড় মাপের চিনা ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছে উৎক্ষেপণ কেন্দ্র তৈরির ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার হামলায় চিনের পরমাণু হামলা চালানোর ক্ষমতা যাতে গোড়াতেই একেবারে নষ্ট না হয়ে যায় তা নিশ্চিত করতেই এই ঘাঁটি গড়ছে বেজিং। বরং এই ঘাঁটি থেকে পাল্টা হামলা চালাতে পারবে বেজিং। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্র ছোড়ার লঞ্চ প্যাড, বাঙ্কার ও যোগাযোগের ব্যবস্থা রয়েছে ওই ঘাঁটিতে।
বিশেষজ্ঞদের মতে,  চিনের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র লঞ্চার ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর ব্যাটারির-সরঞ্জাম ও সেনার এক একটি দল জন্য ৮০টি লঞ্চ প্যাড তৈরি করা হয়েছে।