গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি

    হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স

    হরমুজ প্রণালি ঘিরে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে চীন। প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচনকে অনুপযুক্ত উল্লেখ করে বেজিং স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রস্তাব সংকট সমাধানে সহায়ক হবে না।

    রাষ্ট্রসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং বলেছেন, হরমুজ পরিস্থিতি নিয়ে একপেশে অবস্থান গ্রহণ করে কোনো প্রস্তাব পাস করা হলে তা সংকট আরও বাড়িয়ে তুলতে পারে। তিনি জোর দিয়ে বলেছেন, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হলো সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। নিরাপত্তা পরিষদে জমা দেওয়া মার্কিন-বাহরাইনের খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

    তবে কূটনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত মাসেও প্রায় একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করেছিল। তখন দু’ দেশই অভিযোগ তোলে, প্রস্তাবের ভাষা সম্পূর্ণ একপেশে এবং তা কেবল ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি।