
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পরবর্তী মানুষবাহী ফ্লাইটের ক্রুদের মধ্যে থাকছে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচারী এবং চারটি ইঁদুর।
চীন মানব মহাকাশ সংস্থার মুখপাত্র ঝাং জিংবো জানিয়েছেন, শেনঝৌ-২১ মিশন স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।তিনজন নভোচারীর দল দ্বারা পরিচালিত হয় তিয়ানগং মহাকাশ স্টেশন। প্রতি ছ’ মাসে নভোচারীদের পরিবর্তন করা হয়।উল্লেখ্য,চীনের মহাকাশ কর্মসূচিতে আমেরিকা ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।এই অভিযানের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মহাকাশ পাইলট ঝাং লু।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২ বছর বয়সী উ ফেই হচ্ছেন চীনের ইতিহাসে মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী সর্বকনিষ্ঠ নভোচারী।সিএমএসএ মুখপাত্র ঝাং বলেছেন, এই অভিযানে আরো থাকছে চারটি ইঁদুর। এর মধ্যে দুটি পুরুষ এবং দুটি নারী ইঁদুর রয়েছে। তাদের নিয়ে চীনের প্রথম মহাকাশে কক্ষপথে পরীক্ষামূলক গবেষণা চালানো হবে।
