
দিল্লিতে চিনা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।ভোটমুখী দিল্লিতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে দিল্লিতে অশান্তি ও গুন্ডামির অভিযোগ তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী প্রবেশ ভর্মা বলেছেন, ভোট উপলক্ষে গোটা পাঞ্জাবকে দিল্লিতে এনে বসিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।সেখানকার মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক সকলে দিল্লিতে এসে হাজির হয়েছেন। দিল্লির মানুষকে কেনার চেষ্টা করছে। নয়া দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যেহেতু কোনও কাজ করেননি তাই এখন বস্তিতে গিয়ে পাঞ্জাবের কনট্রাক্টর ও কর্মীদের এনে চিনা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন।উদ্দেশ্য বস্তিবাসীরা যাতে তাঁকে ভোট দেন। তবে এই ঘটনা দেশের রাজধানীর নিরাপত্তার জন্যও উদ্বেগজনক। এই ঘটনা সরাসরি আদর্শ আচরণবিধি লঙ্ঘন। অবিলম্বে কমিশন যে এর বিরুদ্ধে পদক্ষেপ নেন।অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিজেপি যেভাবে গুন্ডামি ও হিংসা ছড়াচ্ছে, মুখ্যমন্ত্রী যা বললেন, এই ঘটনাগুলি শুধু তাঁর নির্বাচনী এলাকাতেই সীমাবদ্ধ নয়। দিল্লিতে বিভিন্ন এলাকা থেকে খবর আসছে, বিজেপি গুন্ডামি করছে। তাঁরা এমনটা করে যখন দেখতে পায় স্বাভাবিক উপায়ে নির্বাচনে জিততে পারবে না।
এখন দিল্লিতে বিজেপির সেই অবস্থা, বিজেপি ঐতিহাসিক পরাজয়ের দিকে এগোচ্ছে।এদিকে এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন দিল্লি সরকারের বিরুদ্ধে ৩৮২ কোটি টাকার স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন।








