খালেদার চিকিৎসায় ঢাকায় চিনা চিকিৎসকরা! উদ্বিগ্ন মোদীও

0
75
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ করেই অবনতি হয়।এরপরই চিন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হয়েছে বিএনপি নেত্রীর চিকিৎসায় সাহায্যের জন্য।
চিন থেকে বাংলাদেশে যাওয়া চিকিৎসক দল সোমবার সন্ধ্যাতেই মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনাও সেরে নিয়েছে। এই মেডিক্যাল বোর্ডে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছাড়াও রয়েছেন আমেরিকার জন হপকিনস হাসপাতালের এক চিকিৎসক এবং লন্ডনের এক চিকিৎসক। এ বার খালেদার চিকিৎসার জন্য চিনা বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে।সোমবার রাতে খালেদার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চিকিৎসার জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়া-র দ্রুত আরোগ্য কামনা করে সোমবার রাতে এক্স-এ দু’টি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। সেখানে মোদী লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীর ভাবে উদ্বিগ্ন বোধ করছেন।
দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যে ভাবে পারে, ভারতের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদীর ওই বার্তার পরে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খালেদার দলও।