১০০ কোটির সাইবার প্রতারণা, ধৃত চিনা নাগরিক

0
232
100 crore cyber fraud, Chinese national caught
100 crore cyber fraud, Chinese national caught
১০০ কোটি টাকার সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম ফ্যাং শেনজিন।
পুলিশ জানিয়েছে, হোয়াটস্‌অ্যাপে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত। সম্প্রতি দিল্লি পুলিশের সাইবার অপরাধ পোর্টালে অভিযোগ জানিয়েছিলেন এক প্রতারিত। তাঁর থেকে সাড়ে ৪৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই অভিযোগের সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে এবং পুলিশের জালে ধরা পড়েন ওই চিনা নাগরিক। পুলিশ সূত্রে খবর, এই প্রতারণাচক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ফ্যাং শেনজিনের হোয়াটস্‌অ্যাপ থেকে এমন বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সাইবার ক্রাইম পোর্টালে অন্তত ১৭টি অভিযোগ রয়েছে, যেগুলির সঙ্গে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ রয়েছে। সবগুলি অভিযোগ মিলিয়ে প্রতারণার অঙ্ক প্রায় ১০০ কোটি টাকা।
অভিযোগকারীর বক্তব্য, শেয়ার বাজারে বিনিয়োগের জন্য অনলাইনে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়েই প্রতারকেরা তাঁকে বেশ কিছু জায়গায় বিনিয়োগের কথা বলে। এরপরে সেই টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে যায় বলে অভিযোগ।
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল