গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া

    তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া

    0
    111
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতার বৃদ্ধি করেছে চীন। তাইওয়ানের চারপাশে ৪১টি চীনা সামরিক বিমান এবং জাহাজ শণাক্ত করা হয়েছে।এদিকে তাইওয়ান জানিয়েছে, প্রেসিডেন্ট লাই চিং-তে সফর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ে ক্ষোভের জন্ম দিয়েছে।

     অন্যদিকে,তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আসন্ন দিনগুলোতে তাইওয়ানের নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন।এই মহড়ার অজুহাত হিসেবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও আমেরিকাতে যাত্রাবিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন তারা। উল্লেখ্য বেজিং স্ব-শাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং সার্বভৌম জাতি হিসেবে এই দাবির যে কোনো আন্তর্জাতিক স্বীকৃতিরও বিরোধিতা করে।চীন তাইওয়ানের আশেপাশে প্রায় প্রতিদিনই যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ মোতায়েন করে বলে দাবি করে তাইওয়ান।ওদিকে,সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা আরো বৃদ্ধির পেয়েছে বলে জানিয়েছে তাইওয়ান। চলতি বছর তাইওয়ানের চারপাশে দুটি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করেছে চীন।

    বলা হয়েছে, শুক্রবার সকালে ৩৩টি চীনা যুদ্ধবিমান এবং আটটি নৌবাহিনীর জাহাজ আকাশসীমা এবং জলসীমায় শণাক্ত করা হয় বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে ১৯টি যুদ্ধবিমান চীনের যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল-এ অংশ নিয়েছিল।