গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International মার্কিন শুল্ক চাপে দিল্লিকে বন্ধুত্বের আহ্বান চিনের

    মার্কিন শুল্ক চাপে দিল্লিকে বন্ধুত্বের আহ্বান চিনের

    0
    112
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    চিনা পণ্যের উপর আমেরিকা দ্বিগুণ শুল্ক আরোপ করায় এবার ভারতের সঙ্গে একজোট হওয়ার বার্তা দিয়েছে বেজিং।

    চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, ক্ষমতার রাজনীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে নেতত্ব দিতে হবে চিন এবং ভারতকে। এমনকি ভারত চিনের শক্তির কথা বলতে গিয়ে হাতি এবং ড্রাগন উপমা ব্যবহার করেচেন ওয়াং। তাঁর মতে, একে অপরের বিরুদ্ধে কথা না বলে পরস্পরকে সাহায্য করতে হবে। তাতে দই দেশের ফায়দা। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয় সমগ্র বিশ্বের পক্ষেই তা লাভজনক। দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের চেয়ার বসে ট্রাম্প চিনা পণ্যের উপর প্রথমে ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন। তারপর তা দ্বিগুণ করে দেন। বর্তমানে চিনের পণ্যে আমেরিকা ২০ শতাংশ বাড়তি শুল্ক নেয়।

    সম্প্রতি চিনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তাপ বৃদ্ধি পেয়েছে। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে এবার সেই চিনই ঘনিষ্ঠতার বার্তা দিয়েছে ভারতকে।