
শিলিগুড়িতে জাল পরিচয়পত্র সমেত গ্রেফতার করা হয়েছে এক চিনা নাগরিককে। সোমবার রাতে পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্ত থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করে খড়িবাড়ি থানার পুলিশ।
সোমবার পানিট্যাঙ্কির নিউ ব্রিজে ট্রেড অ্যান্ড ট্রানজিট রুটে রুটিন তল্লাশি চালাচ্ছিল এসএসবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়নের সি কয় টিম। সন্দেহজনক নথি মেলায় ওই চিনা নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে মিলেছে আলাদা নামে দুটি সুইস পাসপোর্ট, একটি জাল নেপালি সিটিজেনশিপ কার্ড।
কীভাবে ওই চিনা নাগরিক ভারতে ঢুকেছিল, কী উদ্দেশ্যে এসেছিল, কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি, নিরাপত্তা ও গোয়েন্দা এজেন্সির স্ক্যানারে ধৃত চিনা নাগরিক।
