ফিলিপিন্সের নৌসেনার উপর হামলা চিনের

0
158
China attacked the Philippine Navy
China attacked the Philippine Navy
ফিলিপিন্সের নৌবাহিনীর উপরে হামলা অভিযোগ উঠেছে চিনের উপকূলরক্ষী সেনার বিরুদ্ধে। যা ফিরিয়েছে গালওয়ানের স্মৃতি।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিন সাগরে।ফিলিপিন্সের তরফে দাবি করা হয়েছে, একটি পরিত্যক্ত যুদ্ধজাহাজে খাদ্য ও অস্ত্রসহ সরবরাহ করতে যাওয়ার সময় তাদের সেনাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে চিনা সেনার। ছুরি, হাতুড়ি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়েই চিনা সেনারা সংঘর্ষে লিপ্ত হয়। ফিলিপিন্সের এক নৌসেনা কর্মীর আঙুল উড়ে গিয়েছে এই হামলায়। সাম্প্রতিক সময়ে বারবার চিন এবং ফিলিপিন্স সেনার মধ্যে সংঘর্ষ ঘটতে দেখা গিয়েছে।উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হয় ভারত ও চিন সেনার।  রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন।