গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International চট্টগ্রামের জেলে গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ

    চট্টগ্রামের জেলে গুরুতর অসুস্থ চিন্ময়কৃষ্ণ

    0
    200
    ছবি সৌজন্যে : এক্স
    চট্টগ্রামের জেলে গুরুতর অসুস্থ ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। জানা গিয়েছে, তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা অত্যাধিক কমে গিয়েছে। রবিবারই জেলে চিন্ময়কৃষ্ণকে দেখে গিয়েছেন চিকিৎসকরা।
    তাঁকে ওষুধও দেওয়া হয়েছে। বিগত দেড় মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছে চিন্ময়কৃষ্ণ দাস। আদালতে বারবার খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আর্জি। আগামী ২ জানুয়ারি ফের জামিনের মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। চট্টগ্রামের হিন্দু সংগঠনগুলির দাবি, জেলে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণকে। বাংলাদেশের সম্মিলিত সনাতন জোট চিন্ময় প্রভুর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, তাঁর অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। বাংলাদেশের সম্মিলিত সনাতন জোট চিন্ময় প্রভুর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, তাঁর অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
    চিন্ময় কৃষ্ণের সুস্থতার দাবি করে ইসকনের তরফে ২০২৫ সালের প্রথম দিনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের মন্দিরগুলিতে এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।