চিন্ময়কৃষ্ণের জামিনের মামলা এগিয়ে আনার আর্জি খারিজ

0
251
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের মামলা এগিয়ে আনার আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলা এগিয়ে আনার জন্য আবেদন করেছিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।

ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আবেদনের কোনও শুনানিই হয়নি বুধবার। শুনানির আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। আবেদনকারী আইনজীবীর অভিযোগ, চট্টগ্রামের কোর্টে বাকি আইনজীবীরা তাঁর আবেদনের বিরোধিতা করেছেন এবং বিচারকের সামনে সম্মিলিত ভাবে চিৎকার করে বিচার প্রক্রিয়ায় বাধা দিয়েছেন। যদিও বাধা দেওয়ার কথা স্বীকার করেননি কোনও আইনজীবী। অভিযোগ, ঢাকা থেকে যে আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মামলার শুনানির জন্য গিয়েছিলেন, তাঁর কাছে প্রয়োজনীয় ওকালতনামা ছিল না। সেই কারণে আবেদনটি খারিজ করা হয়েছে। আবেদনকারী আইনজীবীর কথায়, চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে কোনও আইনজীবী লড়তে চাইছেন না। তিনি আবেদন করেছিলেন। বিচারক তা মঞ্জুর করতে চাইছিলেন। কিন্তু সে সময়ে আদালত কক্ষে শতাধিক আইনজীবী তাঁর বিরোধিতায় চিৎকার করতে থাকেন। তাঁর আবেদন নামঞ্জুর হয়েছে।অন্যদিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেছেন, আবেদনকারী আইনজীবীর কোনও ওকালতনামা নেই।

আসামির পক্ষে ওকালতনামা না থাকায় তাঁর আবেদন গৃহীত হয়নি।উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন।