জামিনের ৫ দিনের মধ্যে ফের গ্রেফতার চিন্ময়কৃষ্ণ 

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
জেলবন্দি সন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ফের অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।চট্টগ্রাম আদালত তাঁকে আবার গ্রেফতার নির্দেশ দিয়েছে। গত বছরের নভেম্বর মাসে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতচত্বরে অশান্তি হিংসাত্মক রূপ নিয়েছিল।
সেই হিংসায় প্রাণ যায় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালতচত্বরে কুপিয়ে এবং পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় সাইফুলকে। সেই ঘটনাতেই এ বার চিন্ময়কৃষ্ণকে গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা।
সেই আবেদনই সোমবার গ্রাহ্য করেছেন চট্টগ্রাম আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ। এই শুনানিতে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।