
বাংলাদেশে জেলবন্দি ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভর জামিন স্থগিত নিয়ে শুনানি ফের পিছিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম আই ফারুকীর মত্যুর কারণে সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া আংশিকভাবে স্থগিত রাখা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেছেন, সম্ভবত সোমবার শুনানির দিন ধার্য করা হতে পারে।
ইস্কন সন্ন্যাসীর জামিনের শুনানি উপলক্ষ্যে চট্টগ্রাম আদাতল চত্ত্বরে নিরাপত্তা ব্যবস্থ জোরদার করে হয়েছিল। আদালতের প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। বিচারপ্রার্থী এবং কর্মরত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদের পর প্রবেশের অনুমতি দেওয়া হয়। বেলার দিকে ছাত্রসমাজ নামে হিন্দুবিরোধী একটি সংগঠন আদালত প্রাঙ্গনে প্রবেশকরে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার ও চিন্ময় দাসের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে। গত বুধবার রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ।
রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের কাছে জামিন স্থগিত রাখার আর্জি জানিয়েছিল সরকার। সরকারের আজি মেনে চিন্ময় কৃষ্ণের জামিন স্থগিত রাখেন বিচারপতি। একতরফা রায় নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠতেই নিজের আদেশ প্রত্যাহার করে নেন জামাত ইসলামী কোটায় বিচারপতি পদে নিয়োগ পাওয়া রেজাউল হক।
