কমিশনের ভুলে যোগ্যদের তালিকায় বাদ, জানালেন চিন্ময়

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব

কমিশনের ভুলে যোগ্যদের তালিকা থেকে বাদ পড়েছিলেন। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলার পর এমনটাই দাবি করেছেন আন্দোলনের মুখ চিস্ময় মণ্ডল।

তাঁর অভিযোগ যোগ্য এমন অনেক শিক্ষকেরই নাম এসএসসির নতুন তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের এমন গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তবে এই ভুল শুধরে নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। অযোগ্য হিসেবে চিহ্নিত এমন ১৭ হাজার ২০৬ জনের তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা সুপ্রিম কোর্টে জমাও দেয় মধ্যশিক্ষা পর্ষদ। পরে সেই তালিকা থেকে নতুন করে ১৮শ ৩ জনের নাম বাদ পড়েছে। এদের ওএমআর শিট সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানিয়েছে পর্যদ। তাঁদের নাম বাদ দিয়েই নতুন তালিকায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা ১৫ হাজার ৪০৩।

সেই নতুন তালিকা মঙ্গলবার রাত থেকে জেলায় জেলায় ডিআই দফতরে পৌঁছে যায়। বুধবার প্রকাশ্যে আসে, সেই তালিকায় নাম নেই চাকরিহারাদের আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডলের।