গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International অবশেষে জামিন চিন্ময় প্রভুর, জেলমুক্তি নিয়ে জটিলতা

    অবশেষে জামিন চিন্ময় প্রভুর, জেলমুক্তি নিয়ে জটিলতা

    0
    318
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দীর্ঘ প্রায় ৫ মাস পর অবশেষে জামিন পেয়েছেন বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। বুধবার ঢাকার উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে এখনই সন্ন্যাসীর মুক্তি হবে কিনা, তা নিয়ে জটিলও রয়েছে বলে আইনজীবী মহল বলে সূত্রে খবর।

    তাই জামিন মিললেও কবে জেলের বাইরে আসতে পারবেন বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তা এখনও অজানা। তবে আপাতত তাঁর জামিনের খবরেই উচ্ছ্বসিত সে দেশের সনাতন হিন্দু সমাজ। চিন্ময় প্রভুর দায়ের করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি মহম্মদ আলী রেজার বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

    উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের একটি আদালত চিন্ময় প্রভুকে জেল হেফাজতে পাঠায়, আগের দিন রাজধানীতে গ্রেফতার পর তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।