
বড়দিন এবং কেক যেন সমার্থক শব্দ। আর কেক মিক্সিং মানেই বড়দিন উৎযাপনের সূচনা বলা যায়। পুডিংয়ের নানারকম ফল, বাদাম, মোরব্বাকে সিরাপ, নানারকম ব্র্যান্ডি দিয়ে মাস এক-দেড়েক ধরে মজিয়ে বানানো হয় এই ক্রিস্টমাস কেক।
প্রতি বছরের মত এবছরও কেক মিক্সিংয়ের আয়োজন করেছিল ফ্লুরিস। কলকাতার অন্যতম বিখ্যাত এই বেকারিতে কেক মিক্সিংয়ে হাজির ছিলেন হাঁটি হাঁটি পা পা-এর কলাকুশলীরা। চিরঞ্জিত চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রর সাথেই হাজির ছিলেন পরিচালক অর্ণব মিদ্দ্যাও।
বেশ খোশ মেজাজে কেক মেকারদের সঙ্গে কেক মিক্সিংয়ে পার্টিসিপেট করতে দেখা গিয়েছে রিল লাইফের বাবা-মেয়ে জুটিকে। প্রসঙ্গত, হাঁটি হাঁটি পা পা মুক্তি পাবে আগামী ২৮ নভেম্বর।
