গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment স্মিতা পাতিলের বায়োপিকে চিত্রাঙ্গদা?

    স্মিতা পাতিলের বায়োপিকে চিত্রাঙ্গদা?

    0
    58
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ব্যাটল অব গালওয়ান’ ছবিতে সালমান খানের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। যদিও সিনেমার ফার্স্ট লুকে তার উপস্থিতি চোখে পড়েনি, তবু এই বিগ বাজেট প্রজেক্টের সুবাদে বর্তমানে লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।

    সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে চিত্রাঙ্গদা যে বরাবরই সচেতন, তা তার ফিল্মোগ্রাফ দেখলেই স্পষ্ট।বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার সিনেমাতেও সাবলীলভাবে নিজেকে তুলে ধরেছেন তিনি।এবার বায়োপিকে অভিনয় প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী।কয়েক বছর ধরে বলিউডে বায়োপিকের রমরমা। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্রীড়াজগত কিংবা গ্ল্যামার দুনিয়ার তারকাদের জীবনকাহিনি একের পর এক উঠে এসেছে পর্দায়।সেই ধারাতেই কি এবার পা রাখতে চলেছেন চিত্রাঙ্গদা,এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টিনসেল টাউনে।প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাতিলের সঙ্গে চিত্রাঙ্গদা সিংয়ের মুখের গড়নের সাযুজ্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে তাঁদের চেহারার মিল ফ্যান ফলোয়ারদের নজর কেড়েছে বারবার। একবার তো মাতৃদিবসে স্মিতা পাতিলের পুত্র প্রতীক বব্বর চিত্রাঙ্গদার একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা লিখে ফেলেছিলেন,যা নিয়ে কম শোরগোল হয়নি বিনোদন দুনিয়ায়।এই প্রসঙ্গ টেনেই সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা সিং বলেছেন, আমি পর্দায় স্মিতাজির চরিত্রে অভিনয় করতে চাই।অভিনেত্রীর সংযোজন, সিনেদুনিয়ায় যদি কারো সঙ্গে বারবার আমার তুলনা টানা হয়, তিনি স্মিতা পাতিল।

    আমাকে বহু মানুষ এই কথা বলেছেন, এমনকি প্রতীকও একবার আমাকে বলেছিল। আসলে প্রতীক একবার ভুল করে মাতৃদিবসে আমার ছবি পোস্ট করেছিল, ভেবেছিল সেটি স্মিতাজির ছবি।পরে কেউ আমাকে বিষয়টি জানায়।আমি তখন অবাক হয়ে বলেছিলাম, হ্যাঁ, ওটা আমারই ছবি।