ভারতের পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টা চট্টগ্রামের বাসিন্দার

0
154
ছবি সৌজন্যে : নিজস্ব
ভারতের পাসপোর্ট নিয়ে জার্মানি যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রামের বাসিন্দাকে।
শুক্রবার বিমানে ওঠার আগে অভিবাসন দফতরে চেকিংয়ের সময় বিষয়টি পাসপোর্টের বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট আধিকারিকদের। দেখা যায় ভারতীয় পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোটে একই ব্যক্তির ছবি রয়েছে। এরপর জিজ্ঞাসাবাদ এবং অন্য সব নথি ঘেঁটে জানা যায় ভারতীয় পাসপোর্টে বিভাস রায় লেখা এই ব্যক্তি আদতে বাংলাদেশি। তিনি চট্টোগ্রামের বাসিন্দা। তাঁর আসল নাম সৌমিক বড়ুয়া। বাংলাদেশি পাসপোর্ট সৌমিক বড়ুয়া নাম রয়েছে। এরপরেই অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে আটক করে। এরপর এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।
গ্রেফতার করে সৌমিক বড়ুয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। বাংলাদেশি হয়েও তিনি কিভাবে ভারতীয় পাসপোর্ট পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।