চকোলেট চুরি : ৫ নাবালককে নগ্ন করে গ্রাম ঘোরানোর অভিযোগ

0
214
ছবি সৌজন্যে : এক্স
সামান্য চকোলেট চুরির শাস্তি হিসাবে পাঁচ নাবালককে নগ্ন করে গ্রাম ঘোরানোর অভিযোগ বিহারের সীতামারি জেলায়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও , শনিবার এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
নাবালকদের প্রত্যেকেরই বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই অভিযুক্ত দোকানদার, তার ছেলে এবং গ্রামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সীতামারহি সদর মহকুমার পুলিশ আধিকারিক রামকৃষ্ণ জানিয়েছেন, এই ঘটনায় পাঁচ কিশোরের মানসিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাদের চিকিৎসা করানো হচ্ছে এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।