
বর্ষার শুরুতেই ওড়িশায় কলেরার থাবায় মারা গেছেন ১১ জন। আক্রান্ত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। জলবাহিত এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে উপকূলবর্তী একাধিক জেলায়।
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের ১০ শতাংশ নমুনায় ভিব্রিও কলেরি ভাইরাস শনাক্ত হয়েছে। এই অবস্থায় ওড়িশার ৩০ টি জেলাকেই উচ্চমাত্রার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে জাজপুর, ধেনকানাল, কেওনঝড়, ভদ্রক ও কটক-এই পাঁচটি জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতে ও রাজ্যবাসীকে সচেতন করতে সরকার সব জেলাশাসকদের এক সপ্তাহের জন্য সাবধানতামূলক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য আধিকারিক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
