গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কলেরার আতঙ্ক জামনগরে, অসুস্থ ৩১

    কলেরার আতঙ্ক জামনগরে, অসুস্থ ৩১

    0
    56
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কলেরা আতঙ্কে রয়েছেন গুজরাটের জামনগর শহরের বাসিন্দারা। গত কয়েকদিনে জামনগর এলাকায় অন্তত ১৫ জনের শরীরে কলেরার জীবাণু মিলেছে। পেটের যন্ত্রণা ও বমির উপসর্গ নিয়ে ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
    আক্রান্তদের মধ্যে সাত জন শিশুও রয়েছে। বেডেশ্বর এলাকায় গত দু’দিনে ৪৮টিরও বেশি কেস রিপোর্ট করা হয়েছে। সূত্রের খবর, পানীয় জলের পাইপলাইনের আবর্জনা থাকায় এই সংক্রমণ ছড়িয়েছে। জামনগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডিএন মোদী জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে ম্যানহোলের ভিতর দিয়ে অবৈধভাবে জলের সংযোগ নিয়েছিলেন।
    কোনও একটি পাইপলাইনে লিক হওয়ার কারণে পানীয় জলের সঙ্গে নর্দমার নোংরা জল মিশে এই সংক্রমণ ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন জরুরি পদক্ষেপ করেছে।