ত্বকের অবস্থা বলবে কোলেস্টেরল 

0
105
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে হাজারো সমস্যা দেখা দেয়। বর্তমানে অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন।

শরীরে খারাপ কোলেস্টরল বেড়ে গেলে তার খারাপ প্রভাব পড়ে। কয়েক গুণ বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি।তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।চিকিৎসকদের মতে, শরীরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রয়েছে কি না, তা জানতে নিয়মিত রক্তপরীক্ষা করানো উচিত। তবে শরীরে হঠাৎ করে কোলেস্টেরল বাড়লে অনেকেই বুঝতে পারেন না। আর এতেই বিপদ ঘটে।অনেক ক্ষেত্রে দেখা যায়, শরীরে কোলেস্টেরল বাড়তে থাকে, কিন্তু বাহিরে দেখে বোঝাই যায় না। বিশেষজ্ঞদের মতে, শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না, তার ইঙ্গিত দেয় ত্বক। এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন।ত্বকে হলুদ বা সাদা দাগ থাকলে বুঝবেন কোলেস্টেরল বাড়ছে। চোখের চারপাশে পিণ্ডের মতো লক্ষণ দেখা গেলে সতর্ক হবেন।ত্বকের বিভিন্ন জায়গায় পিণ্ড দেখা গেলে বুঝবেন কোলেস্টেরল বেড়েছে। কোলেস্টেরল বাড়লে চোখ, কনুই, হাঁটু বা গোড়ালির চারপাশে দাগ-ছোপ থাকতে পারে। ত্বকে ফুসকুড়িও কোলেস্টেরল বৃদ্ধির একটি লক্ষণ।

চোখের পাতা ও ত্বকে মোমের মতো, হলুদ-কমলা রঙের হলে বুঝবেন কোলেস্টেরল বেড়েছে।চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলো দেখলে দ্রুত রক্তপরীক্ষা করা উচিত।