চোপড়া : সংসদে ইন্ডিয়ার মোকাবিলা বিজেপির 

0
123
Chopra  BJP is facing India in Parliament
Chopra BJP is facing India in Parliament
সংসদ অধিবেশনে নিটে অনিয়ম নিয়ে শাসক এনডিএকে চেপে ধরেছে বিরোধীরা। এবার তার পাল্টা হিসাবে পশ্চিমবঙ্গের চোপড়ার ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি।
ঘটনাচক্রে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতও। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি সাংসদ বলেছেন, কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদেরা সংবিধান হাতে সংসদ চত্বরে দাঁড়িয়ে কী নাটক করছেন। কিন্তু বাংলায় যা হয়েছে, তার অনুমতিও কি সংবিধান দেয়। যেভাবে অবৈধ সম্পর্কের অভিযোগে নতুন আইন বলবৎ করা হচ্ছে, তা সংবিধানে কোথাও বলা হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের সমস্ত সতীর্থের কাছেই এর উত্তর জানতে চাইবেন। রাহুল গান্ধীকেও এর জবাব দিতে হবে। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, মণিপুরে যখন এক মহিলাকে নিগ্রহ করা হয়েছিল, তখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখন চোপড়াতেও এক তরুণীকে নিগ্রহের ঘটনা ঘটেছে। এখন তিনি কোথায়। এবার তিনি চোপড়ায় যান।উল্লেখ, রবিবার চোপড়ায় এক তৃণমূল কংগ্রেস নেতার হাতে এক তরুণী এবং তরুণের নিগ্রহের ভিডিও প্রকাশ্যে আসে।যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেননি এস নিউজ।